Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে তাদের সড়কের পাশ থেকে সরিয়ে দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এতে বাঘের বাজার এলাকার ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোগড়া, কোনাবাড়ী, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এখনো কোথাও সড়ক অবরোধ নেই। বাঘের বাজারে সামান্য সমস্যা ছিল, তা ঠিক হয়ে গেছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অনেক শিল্পকারখানায় কার্যক্রম চালু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার