Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘিরে ময়মনসিংহের তারাকান্দায় রাতভর রাজপথে অবস্থান ও পাহারা দিয়েছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন তাঁরা। অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ সতর্কতামূলক অবস্থান নেওয়া হয়।

বিএনপি নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা রাজপথে রয়েছেন। আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ কিংবা নাশকতা করতে দেওয়া হবে না। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা মাঠে থাকবেন।

এদিকে, ফুলপুর-তারাকান্দা বিএনপির পক্ষ থেকে তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য-সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহানের দেওয়া এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচারের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৭ বছর ধরে ফুলপুর-তারাকান্দার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে রাজপথে ছিলেন। আগামীতেও তাঁরা রাজপথে থাকবেন।

এরই ধারাবাহিকতায় তারাকান্দা উপজেলার সব ইউনিয়নে মিছিল, দিন-রাত পাহারা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা সদরের বাজার ও আশপাশের এলাকায় সজাগ দৃষ্টি রাখতে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এবং তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য-সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তালুকদার সোবাহান এ আহ্বান জানান।

উপজেলার কোদালধর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান এবং রাতভর পাহারা দিতে দেখা গেছে। কোদালধর বাজারে বিএনপির স্থানীয় কার্য্যালয়ে তারাকান্দা ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব আবুল বাশার বাদশার নেতৃত্বে বিএনপি উপজেলা কমিটির সদস্য আব্দুল আজিজ প্রধান, ইউসুফ আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম মামুনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের গাছতলা বাজারে সড়কে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার