Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

Advertisements

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের হারুয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

১

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

২

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ

৩

‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’

৪

ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা

৫

খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV

৬

ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার

৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

৮

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৯

ময়মনসিংহে ট্রেনে আগুন

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

ময়মনসিংহে সাবেক আ’লীগ-বিএনপি এমপির বাসায় অগ্নিসংযোগ

১৩

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ

১৫

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৭

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৮

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৯

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ❮কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি❮নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ❮‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’❮ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা❮খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV❮ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার❮বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ❮পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ❮ময়মনসিংহে ট্রেনে আগুন