কিশোরগঞ্জ বাজিতপুর-নিকলী, আসনের প্রায় ৮-১০টি রাস্তা বেহাল অবস্থা পড়ে রয়েছে প্রায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। গত প্রায় ৩ বছর আগে অর্ন্তবতী সরকারের আমলে প্রায় ৮-১০টি রাস্তাগুলো হাজার হাজার গর্তের সৃষ্টি হয়েছে। এসব রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত জণগণ দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা ঘটেই যাচ্ছিল।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরবর্তীতে নতুন সরকারের প্রায় ৮ মাস পাড় হয়ে যাচ্ছে। কিন্তু জণগণের দুর্ভোগ মারাত্মক ধারন করেছে। এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলার সরারচর হতে হালিমপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা, শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে পীরপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা, বাজিতপুর নিতারকান্দির রাস্তা ৩ কিলোমিটার, সরারচর হতে হিলচিয়া ৪ কিলোমিটার রাস্তা, বাজিতপুর ডাক বাংলার মোড হতে সরকারি হয়ে শাহপুর নদী ঘাট পর্যন্ত, ও বাজিতপুর সিনেমা হল মোড় হতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ৪ কিলোমিটার রাস্তা শত শত গর্তের সৃষ্টি হয়েছে।
এসব রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। এবং প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে বলে সাধারণ যাত্রীদের ভাষ্য। এ দিকে করগাঁও হতে নিকলী রাস্তাটি একেবারে প্রায় দেড় যোগ ধরে অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এখানে রাস্তা সরু হওয়ার কারণে রোদারপুড্ডা প্রায় সময় বিভিন্ন যানবাহনের জানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু ২টি উপজেলার উপজেলার প্রশাসন দেখছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এ বিষয়টি উর্ধবর্তন কর্তৃপক্ষ আসো দেখবেন কি?
মন্তব্য করুন