Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী এলাকায় মোটরসাইকেল মিছিল ও পথসভা করেছে বিএনপি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন তিনি। এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভূবনকুড়ার তেলিখালি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন বিএনপির এই নেতা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভূবনকুড়া ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। একই সঙ্গে দেশে অরাজকতা, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এসব অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না। ভারত সরকারের উচিত, তাদের আটক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়া।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে। জনগণের সেই অর্জন নস্যাৎ করতে দেশের বাইরে থেকে উসকানি দিয়ে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি কিংবা সীমান্তে অস্থিরতা তৈরির চেষ্টা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ সেখান থেকে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকা উদ্বেগজনক।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই না যে, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামি ও লুটেরা, দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আমরা আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না।’

দেশের বাইরে অবস্থান করে যারা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে, তাদের ক্ষমা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত এলাকার গুরুত্ব তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ। এখানকার হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের ওপর নির্ভরশীল। সীমান্তে অস্থিতিশীলতা তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য তিনি স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক তৎপরতার নির্ভরযোগ্য তথ্য পেলে বিজিবি বা পুলিশকে জানানোর অনুরোধ করেন।

তিনি বিজিবি, পুলিশ, সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানান। অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান কিংবা নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তকে শান্তি, নিরাপত্তা, বৈধ বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চান তাঁরা। কোনো অশুভ তৎপরতার কারণে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও সম্ভাবনা নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ‘সীমান্তে সতর্কতা চাই, আতঙ্ক নয়; নিরাপত্তা চাই, অরাজকতা নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনো আপস করা হবে না। সবার আগে বাংলাদেশ।’

ভূবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ ও আব্দুল মালেক।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান আকন্দ, মির্জা সারোয়ার হোসেন তায়েব, তাঁতী দল নেতা আকিকূল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদি, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, জুয়েল মিয়া, আবুল কালাম, আব্দুল জলিল, সহিদ উল্লাহ মাস্টার, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান মাস্টার ও দুলাল হোসেনসহ স্থানীয় নেতারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস

১

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী

৩

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী

৪

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

৫

কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত

৮

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

৯

ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

১০

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

১১

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

১২

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

১৩

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

১৪

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শেষ ধাপের প্রশিক্ষণ উদ্বোধন

১৫

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

১৬

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

১৭

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

১৮

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তহবিলে জমা ১৩৩ কোটি

১৯

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০
শিরোনামঃ
❮দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস❮এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার❮জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী❮২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী❮‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’❮কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ❮এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার❮ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত❮পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি❮ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে