Hasan
২২ নভেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

‘দেখি কোন মায়ের পোলার কলিজায় এত সাহস আছে, ভালুকায় আগুন দেয়। সে যেখানেই থাকুক, ৪০ হাত মাটির নিচে থাকলেও তাকে পুলিশ দিয়ে নয়, নিজেরা ধরে নিয়ে আসব।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় স্কয়ার ফ্যাশনের সামনে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে দলটির নেতাকর্মীরা মিছিল, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এসব ঘটনার প্রতিবাদে শুক্র ও শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এসব সভায় আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

পথসভায় এমপি বলেন, ‘পালিয়ে গিয়ে যেখানে থাকছেন, সেই জায়গাগুলোতে আমরাও বিশ বছর থেকে এসেছি। আপনারা কোথায় থাকছেন, সেসব জায়গা আপনাদের চেয়েও বেশি চেনা। আপনাদের ধরে আনতে বেশি সময় লাগবে না। ধরে আনতেও যাওয়ার প্রয়োজন হবে না, আপনাদের পরিবার-পরিজন কিন্তু ভালুকাতেই রয়ে গেছে।’

ভালুকার মানুষ জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দিয়েছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, কেউ ভালুকাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে, সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা নৈরাজ্য সৃষ্টি করলে তাদের পরিবারের সদস্যদের ধরে এনে জনসমক্ষে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, ‘যেদিন আগুন দিবে, পরের দিন তার বাপ-দাদা চৌদ্দ গুষ্টির সব বাইন্ধা ভালুকা থানা সদরে নিয়া আসব এবং জনগণের সম্মুখে প্রকাশ্যে তাদের বিচার করা হবে।’

নিজে ও দলের নেতাকর্মীরা এলাকায় অবস্থান করছেন জানিয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘আমি কিন্তু বাড়িতে থাকি, লুকিয়ে থাকি না। আমার নেতাকর্মীরাও বাড়িতে থাকে, এলাকাবাসীও থাকে। আমি ফোন করলে ফায়ার ব্রিগেডও আসবে, পুলিশও আসবে, সাধারণ পাবলিকও আসবে; আর আপনারা কিন্তু পালিয়ে থাকেন। আপনার বাড়িতে যদি আগুন ধরে, তাহলে নিভাবার লোক পাবেন কিনা, সেটা একটু চিন্তা করে নিবেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের আর ছাড় দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা তাদের আর ছাড় দেব কিনা। এদের ছাড় দেওয়ার আর কোনো কারণ নেই। ভালুকায় এক ইঞ্চি জায়গাতেও ফ্যাসিস্টদের বিন্দুমাত্র আর ছাড় দেওয়া হবে না।’

বক্তব্যে অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি রাজপথের আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সংসদের ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক ব্যক্তিদের একই কাতারে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও গ্রামে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘শান্তিশৃঙ্খলা কমিটি’ গঠনের নির্দেশনাও দেন সংসদ সদস্য। এসব কমিটির মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস

১

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী

৩

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী

৪

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

৫

কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত

৮

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

৯

ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

১০

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

১১

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

১২

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

১৩

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

১৪

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শেষ ধাপের প্রশিক্ষণ উদ্বোধন

১৫

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

১৬

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

১৭

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

১৮

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তহবিলে জমা ১৩৩ কোটি

১৯

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০
শিরোনামঃ
❮দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস❮এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার❮জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী❮২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী❮‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’❮কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ❮এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার❮ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত❮পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি❮ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে