Admin
২৮ অগাস্ট ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছেদের পর শহরের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর শহরের সৌন্দর্য বর্ধন করতে শতাধিক বৃক্ষরোপণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশন।

বুধবার বিকালে পৌর শহরের উত্তর বাজার এলাকায় মডেল মসজিদের সামনে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর শহর ঘুরে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করেন। এর আগে সোমবার গৌরীপুর পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌর প্রশাসন।

রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রুবেল বলেন, অবৈধ স্থাপনার কারণে আমাদের গৌরীপুর পৌর গিঞ্জি শহরে পরিণত হয়েছিল। স্থানীয় প্রশাসন শহরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরটাকে সুন্দর রুপ দিয়েছেন। আমরা শহরের সৌন্দর্য ও শোভাবর্ধন করতে বিভিন্ন প্রজাতির গাছের শতাধিক চারা রোপণ করেছি। সবাই মিলে যদি গাছের চারাগুলো রক্ষণাবেক্ষণ করি তাহলে শহর সবুজে ভরে যাবে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছের উপকারিতা বলে শেষ করে যাবে না। গাছ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। যেসব এলাকায় গাছের পরিমাণ বেশি সেখানে বন্যা ও ঝড়ের ক্ষতির পরিমাণ কম। আজকে যে গাছগুলো রোপণ করা হলো। সেই গাছগুলো যদি সবাই মিলে একটু রক্ষণাবেক্ষণ ও দেখেশোনে রাখি তাহলে শহরের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যাবে।

গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, পরিবেশ রক্ষার জন্য গাছ অপরিহার্য। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। উচ্ছেদ অভিযানের পর গাছ লাগিয়ে শহরকে যদি সবুজ করার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, সোমবার বাজারকে সুন্দর করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকাবাসী ও ব্যবসায়ীসহ গণমাণ্য ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করেছেন। জায়গাটা যেহেতু পরিস্কার করা হয়েছে, তাই এইখানে অস্থায়ী ভিত্তিতে কেউ যাতে কোন স্থাপনা করতে না পারে এইজন্য বৃক্ষরোপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। গাছ লাগানোর মাধ্যমে গৌরীপুরকে আরও সৌন্দর্যবর্ধন করে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই।

কর্মসূচিতে অংশ নেন- গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, আলী আহাম্মদ, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, গৌরীপুর পৌর ছাত্রদলের সদস্য তানভীর আহমেদ, শাহিনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাকিম হাসান বাবু, মোকছেদুল মোমেন, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সহসভাপতি সানোয়ার হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফা হোসেন, সদস্য মাহবুবুর রহমান রিকু, আল-আমিন প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে