Admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসককে বাদ দিয়ে ইউপি সদস্যের সভাপতিত্বে সভা

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে প্রশাসককে বাদ দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জুবায়ের হোসেন।

সরকারি গেজেট অনুযায়ী, ইউনিয়ন পরিষদের যেকোনো বৈঠক পরিচালনার এখতিয়ার কেবলমাত্র চেয়ারম্যান অথবা প্রশাসকের। প্রশাসক অফিসে থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্য কারও সভাপতিত্বে সভা করা সম্পূর্ণ আইনবিরোধী বলে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য জুবায়ের হোসেনকে সভার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি বৈধ না অবৈধ সে সম্পর্কে আমার জানা নেই। যদি এটা মিটিং হিসেবে অভিহিত হয় তাহলে আমার করার কিছু নেই।

অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য আসমা খাতুন অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানতে পারি এটি আসলে কীসের মিটিং ছিল। আমাকে আগে থেকে কিছু না জানিয়ে শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে।

৬নং ত্রিশাল ইউনিয়নের প্রশাসক মো. এনামুল হক বলেন, প্রশাসককে বাদ দিয়ে এ ধরনের সভা সম্পূর্ণ অবৈধ। ইউনিয়ন পরিষদের সভা পরিচালনার এখতিয়ার অন্য কারও নেই। বিষয়টি আমি পরে জানতে পেরেছি। যেহেতু এটি আইনবহির্ভূত কাজ, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন স্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ