Admin
২ অক্টোবর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলমগীর হত্যার বিচার দাবি গ্রামবাসীর, মানববন্ধন

 

আলমগীর হত্যার বিচার দাবি গ্রামবাসীর, মানববন্ধন
প্রবাসী আলমগীর হোসেন আলীম হত্যার বিচার দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখি বাজারে নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে বুধবার মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: কালের কণ্ঠ
ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী আলমগীর হোসেন আলীম (৩৩) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে নিজ এলাকার পাশেই নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের পাঁচরুখি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, আলমগীর কয়েক মাস ধরে  সাহসিকতা দেখিয়ে এককভাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।

এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক কারবারিরাই তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করতে চেয়েছিল। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তাঁরা। 

নিহতের বোন সিমা আক্তার বলেন, আমার বড় ভাই আলমগীর একজন প্রবাসী। সম্প্রতি দেশে আসেন তিনি।

এরপর এলাকায় মাদক কারবারিদের তৎপরতা দেখে প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়েআমার ভাইকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল প্রতিবেশী মাদক কারবারি মাসুদ, কাজল, সাদেক, খাইরুল, সাইদুলসহ অনেকেই। তারাই আমার ভাইকে হত্যা করেছে। 

নিহতের মা মনোয়ারা বেগম বলেন, চিহ্নিত মাদক কারবারিরাই আমার  ছেলেকে বাড়ি থেকে একদিন ধরে নিয়ে মারধরও করেছিল।

এরপর বারবার মেরে ফেলার হুমকি দিচ্ছিল তারা। অবশেষে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।আলমগীর ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের আবুল কালামের ছেলে। পাঁচ বছর সৌদি আরবে থেকে সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর রাতে তিনি নিখোঁজ হন।

এর তিন দিন পর ২৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় সংগ্রামকেলি বাজারের ডোবার পাশে মাটি খুড়ে তার লাশ পাওয়া যায়। 

ওই ঘটনায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী

১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

২

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি

৪

শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই

৫

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে

৬

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি

৭

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

৮

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

৯

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

১০

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১২

হেমন্ত এসে গেছে অজান্তে

১৩

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

১৪

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

১৫

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

১৬

বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

১৭

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

১৮

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় জেলা পুলিশের ব্রিফিং, নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
❮শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী❮মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব❮দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী❮দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি❮শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই❮কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে❮ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি❮জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়❮ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান❮জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ