Saturday, March 14, 2026
spot_img
Home ময়মনসিংহ ফুলবাড়িয়ায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ফুলবাড়িয়ায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

24
media image
ছবি

ফুলবাড়িয়া প্রতিনিধি: ২০২৫-২৬ মৌসুমে ফুলবাড়িয়ায় অভ্যন্তরীণ আমনধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা, অটোরাইস মিল ও দেশবন্দু ড্রায়ার রাইস মিলের মালিক এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক চাষী ও মিলারবৃন্দ।

এ বছর প্রান্তিক চাষীদের নিকট থেকে ৩৪ টাকা কেজিতে ১৭৩ মেট্রিক টন ধান এবং মিলারদের নিকট থেকে ৫০ টাকা কেজিতে ১৯৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here