Friday, February 13, 2026
spot_img
Home ময়মনসিংহ মুক্তাগাছায় চোলাই মদের কারখানা ধ্বংস

মুক্তাগাছায় চোলাই মদের কারখানা ধ্বংস

9
media image
ছবি

স্টাফ রিপোর্টার: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ চোলাই মদের কারখানা ধ্বংস করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ কাঁচামাল (চোলাই ওয়াস) ও প্রস্তুত মদ জব্দ করা হয়।

অভিযান চলাকালে মিনা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here