Thursday, March 12, 2026
spot_img
Home ময়মনসিংহ ভালুকায় বিএনপি নেতার বিরুদ্ধে কোম্পানির জমি দখলের অভিযোগ

ভালুকায় বিএনপি নেতার বিরুদ্ধে কোম্পানির জমি দখলের অভিযোগ

5
media image
ছবি

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় নামধারী বিএনপি নেতা কামরুল ইসলাম ঢালীর বিরুদ্ধে কে এন্ড কে টপস টেক্সটাইলস কোম্পানি লিঃ-এর ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল-এর ৪৫ বছরের ভোগদখলের জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। কোম্পানির স্থানীয় প্রতিনিধি তাকে বাধা দিলে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠালী এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, ওই জমি ১৯৮১ সালে খালেদ জামিল আহমেদ আদেলের নামে রেকর্ডভূক্ত হয়। বর্তমানে কোম্পানির লাগোয়া উত্তর পাশের ওই জমি ৪৫ বছর যাবৎ কাটা তারের বেড়া দিয়ে ভোগ দখলে রয়েছে।

কামরুল ঢালী প্রথমে এলজি বাটারফ্লাই কোম্পানির জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন এবং ৯ ফেব্রুয়ারি কোম্পানির জমিতেও প্রাচীর নির্মাণ শুরু করলে কোম্পানির লোকজন বাধা দেন। পরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাজ পুনরায় শুরু করলে ইউএনও ও ভালুকা মডেল থানাকে অবগত করা হয়। পুলিশ গিয়ে কাজ বাধা দেয়।

ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুল আলম দুলু জানান, বিগত সময়ে কামরুল ঢালী বিভিন্ন সময় নিরীহ মানুষের জমি দখল করেছে। ৫ আগস্টের পর নিজেকে বিএনপির নেতা দাবি করে কোম্পানিসহ সাধারণ মানুষের জমি জবর দখল করছে।

অভিযুক্ত কামরুল ঢালী দাবি করেছেন, আমার জমিতে আমি কাজ করছি, কোন ফ্যাক্টরির জমি জবর দখল করিনি।

ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ হাতেম খান জানিয়েছেন, কামরুল ইসলাম ঢালীর বিএনপিতে কোনো পদ নেই। তার অপকর্মের দায়ভার বিএনপি বহন করবে না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here