Thursday, July 9, 2026
spot_img
Home ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

42
media image
ছবি

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন ভাটিকাশর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান সম্পন্ন করা হয়।

পুলিশ জানায়, পলাতক আসামি মো: মজিবর রহমান (৫৯) শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাটিকাশর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here