ময়মনসিংহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

3

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহত আবদুল বাছেদ (৩৫) চর হাসাদিয়া গ্রামের আছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল বাছেদ ও তার ছোট ভাই মো. রাশেদুলের (২৫) মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে তাদের মায়ের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় রাশেদুল একটি লাঠি দিয়ে বড় ভাই আবদুল বাছেদের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত বাছেদ ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত রাশেদুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here