Editor
৩ জুন ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও জেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর কালীবাড়ি প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যক্ষ ড. মো. শাহাব উদ্দিন।

সভায় ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শরীফ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজকর্মী আনিসুর রহমান, আব্দুল কাদের মুন্না, প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মকর্তা প্রফেসর শামসুজ্জামান বিদ্যুৎ, মো. তাজুল ইসলাম, লায়ন্স ওসমান গনি সুমন, কুদরত এ এলাহী, মোহাম্মদ লিটন এবং অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রানা। সমন্বয়কের দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ।

সভায় আগামী ৫ জুন বিকেল ৫টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সার্কিট হাউস ব্যাটবল চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল এবং মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে জুন ও জুলাই মাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রতিটি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের নামে সোনালী ব্যাংক গাঙ্গিনার পাড় বিজনেস শাখায় একটি হিসাব খোলার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যক্ষ ড. মো. শাহাব উদ্দিন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ সকলকে ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে অংশগ্রহণের আহ্বান জানান। পরে তিনি সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

সভায় উপস্থিত একাধিক বক্তা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি