Home ময়মনসিংহ হালুয়াঘাটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

হালুয়াঘাটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

12

হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হেলাল উদ্দিন (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পৌর শহরের কাঁচারীপাড়া এলাকায় উপজেলা ভূমি অফিসের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলালের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে গিয়েও তার ওপর হামলা চালানো হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হালুয়াঘাট সার্কেল এএসপি মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here