Author
৬ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের তাড়াইলে হুইলচেয়ারে চলাফেরা করা এক বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলার পর তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন স্বজন ও স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থেকে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত হাবুল মিয়া (৫২) তাড়াইল উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি তাড়াইলের স্থানীয় সিএনজি স্টেশনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বরুহা গ্রামে নিজের বাড়ির সামনের কাঁচা রাস্তায় ছিলেন হাবুল মিয়া। এ সময় অজ্ঞাতপরিচয় দু-তিনজন ব্যক্তি তাঁকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে ওই ব্যক্তিরা চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাকপ্রতিবন্ধী হওয়ায় হামলার সময় হাবুল মিয়া চিৎকার করে সাহায্য চাইতে পারেননি বলে স্থানীয়রা জানান। পরে তাঁর গোঙানির শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রথমে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে হাবুল মিয়ার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে হাবুল মিয়া একাই বসবাস করতেন।

এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দু-তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম গণমাধ্যমকে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে