Author
৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই দিবসে মুক্তাগাছায় নানা আয়োজন উদযাপিত

মুক্তাগাছা প্রতিনিধি: শ্রদ্ধাঞ্জলি অর্পণ, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়ার মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই শহীদ সামিদের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। নিজের রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।

একই সময়ে উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। এতে এমপির প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন। এ ছাড়া বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, জুলাই যোদ্ধা ইমতিয়াজ আহমেদ খান ইয়ামিন, জুলাইয়ে আহত আল মামুন এবং জুলাই শহীদ সামিদের বাবা ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এ দিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বলে আয়োজকেরা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রসহ বক্তারা জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেন।

পরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ফলজ বৃক্ষ, সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে