Author
৬ অগাস্ট ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো

ব্রাজিলিয়ান কাপে গতকাল রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন নেইমার। ম্যাচ শেষে রেমোর খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার জেরে ব্রাজিলের বেলেম সিটি কাউন্সিলে নেইমারকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণার প্রস্তাব ওঠে। তবে এই প্রস্তাব ভোটাভুটির জন্য অনুমোদন পায়নি।

বেলেম সিটি কাউন্সিলের সদস্য এবং পিএসওএল দলের রাজনীতিক মারিনর ব্রিতো অভিযোগ করেন, নেইমার পারা অঙ্গরাজ্যের খেলোয়াড়দের অসম্মান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিতো লেখেন, ‘একজন কোটিপতি বেলেমে এসে আমাদের পাড়ার খেলোয়াড়দের অসম্মান করেছেন। অথচ আমার প্রস্তাবটি ভোটেই তোলা হলো না। নেইমার পায়সান্দুর খেলোয়াড়দের মৌখিকভাবে আক্রমণ করেছেন। এটি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, পুরো আমাজন অঞ্চলের প্রতি অসম্মান।’

ব্রিতোর দাবি, তাঁর প্রস্তাব ভোটে না তোলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও কাউন্সিলের অভ্যন্তরীণবিধির পরিপন্থী। তিনি জানান, বিষয়টি তিনি আর চাপা থাকতে দেবেন না এবং ভবিষ্যতেও এ নিয়ে উদ্যোগ নেওয়া চালিয়ে যাবেন।

বিতর্কের সূত্রপাত বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে রেমোর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন নেইমার। সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রথমে গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়। এরপর মাঠ ছাড়ার সময় উদ্‌যাপন করতে করতে নেইমারও পাল্টা প্রতিক্রিয়া জানান। বারবার ‘এলিমিনেটেড’ (বিদায়) এবং ‘এটাই সান্তোস’ বলতে বলতে রেমোর কর্মকর্তাদের দিকে ইশারা করেন তিনি।

এ সময় রেমোর কিছু সমর্থক প্রতিনিধি দুই দলের মাঝখানে থাকা নিরাপত্তাবেষ্টনী ফেলে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেমো দারুণ একটি অভিযান উপহার দিয়েছে। কিন্তু সান্তোসের এমন কিছুর প্রয়োজন ছিল না। ওই বদমাশ নেইমার, যাকে অসংখ্য শিশু আদর্শ মানে, এখানে এসে ভাঁড়ামি করেছে, আবার উসকানিও দিয়েছে। এমন মানুষকে আদর্শ বানানো আমাদেরই ভুল।’

রেমোর সভাপতির এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সান্তোস। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, নেইমারকে উদ্দেশ্য করে রেমো সভাপতির অপমানজনক মন্তব্য এবং রেফারিংয়ে পক্ষপাতের ইঙ্গিত তারা তীব্রভাবে নিন্দা করছে।

সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘খেলাধুলা নিয়ে সমালোচনা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ সম্মান এবং নৈতিকতার সীমা অতিক্রম করে। আমরা সব সময় আমাদের খেলোয়াড়, ক্লাবের ইতিহাস এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করব। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের স্বচ্ছতা ও ভাবমূর্তিও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৬ বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। রেমোর বিপক্ষে এই ম্যাচের পর তাঁর আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে