Author
৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

মামলার ভয় দেখিয়ে হয়রানি, মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা এবং সামাজিকভাবে চাপ সৃষ্টির অভিযোগ তুলে নান্দাইলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নান্দাইল মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা এসব অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষকে নানা ধরনের চাপের মধ্যে রাখা হচ্ছে। সামান্য ঘটনাকেও কেন্দ্র করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি রহিমা আক্তারের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন (৩০), আবু সিদ্দিক (৭০), মামুন মিয়া (৫০), আব্বাস আলি (৫০) ও জোসনা আক্তার (৫০)সহ কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ করা হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি, পূর্ব বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ওই ঘটনায় জড়ানো হয়েছে।

 

তাদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করলেও অভিযোগের সত্যতা পায়নি। এরপরও নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

 

ভুক্তভোগী আব্বাস আলি বলেন, “রহিমা আক্তারের সঙ্গে আমাদের জমিজমাসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ২০০০ সাল থেকে এ বিষয়ে একাধিক মামলা চলছে। শুধু আমরা নই, তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়া অনেক সাধারণ মানুষও বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়েছেন।”

 

হাসিম উদ্দিন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। চুরির ঘটনার প্রকৃত তদন্ত না করে নিরীহ মানুষকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

 

আবু বক্কর ছিদ্দিকের অভিযোগ, রহিমা আক্তার রুহি বিভিন্ন সময় চাকরি দেওয়ার কথা বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কেউ এর প্রতিবাদ করলে তাকেও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলে তিনি দাবি করেন।

 

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, রহিমা আক্তার রুহি তাকে ফোন করে ১০ লাখ টাকার মামলার ভয় দেখিয়েছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে রহিমা আক্তার রুহির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ