Author
১১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভয়াবহ ভাঙনে চরম ঝুঁকিতে পড়েছে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর স্রোত এখন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে প্রবাহিত হচ্ছে। ভাঙনের শব্দে কেঁপে উঠছে বিদ্যালয় ভবন। এরই মধ্যে একটি কক্ষ ও একটি ওয়াশরুম নদীগর্ভে বিলীন হয়েছে। যেকোনো সময় পুরো বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের ১৭৭ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে মগড়া নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনও তীব্র হয়েছে। গত কয়েক দিনের ভাঙনে বিদ্যালয়ের একটি কক্ষের বড় অংশ নদীগর্ভে চলে গেছে। এর আগেই বিদ্যালয়ের একটি ওয়াশরুম নদীতে বিলীন হয়।

ভাঙনের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তাঁরা বলছেন, বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হলে শিশুদের ৩ থেকে ৪ কিলোমিটার দূরের অন্য বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হবে। এ জন্য তাদের হাওরের কাদা-পানি পাড়ি দিতে হবে, যা ছোট শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেকোনো সময় পুরো ভবন নদীতে চলে যেতে পারে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

মদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা গণমাধ্যমকে বলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম গণমাধ্যমকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, বিদ্যালয়টি রক্ষায় দ্রুত মগড়া নদীর তীরে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বাঁধ নির্মাণসহ জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগজান, কুঠুরীকোনা, পাহাড়পুর ও পরশখিলা গ্রামের শিশুরা পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে এসব এলাকার শিশুদের শিক্ষার সুযোগ দিয়ে আসছে বিদ্যালয়টি। নদীভাঙনের কবল থেকে বিদ্যালয়টি রক্ষা করা না গেলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় শিশুদের পড়াশোনাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি