Author
১১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে ভালো করেছে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির পাসের হার ৯১ দশমিক ৫২ শতাংশ। উপজেলায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫২ শতাংশ।

উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২০টি বিদ্যালয় থেকে এবার মোট ১ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৫৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৮০ জন। এসব বিদ্যালয়ে মোট ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক পাসের হার ৬৮ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে, উপজেলার পাঁচটি মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। মাদ্রাসাগুলোর গড় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।

কারিগরি শিক্ষায় ফলাফল আরও পিছিয়ে রয়েছে। মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫৬ জন অংশ নিয়ে পাস করেছে ১৪ জন। অকৃতকার্য হয়েছে ৪২ জন। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। প্রতিষ্ঠানটির পাসের হার ২৫ শতাংশ।

অন্যদিকে, মহুয়া কারিগরি ও বাণিজ্যিক কলেজ থেকে ৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ছয়জন এবং অকৃতকার্য হয়েছে ৩১ জন। এখানেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাসের হার দাঁড়িয়েছে ১৬ শতাংশ।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা কমেছে। এবার লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একটি অংশ এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় পাসের হারে এর প্রভাব পড়েছে। তবে ৯১ দশমিক ৫২ শতাংশ পাসের হারেও বিদ্যালয়টি উপজেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ