Author
১১ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত লালকার্ড প্রদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতীকী লালকার্ড প্রদর্শন করে। একই সঙ্গে মাদক গ্রহণ না করা, বাল্যবিয়েকে সমর্থন না করা এবং সমাজের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেয় তারা।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ ব্যাধি দূর করা সম্ভব নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ সাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যারা আজ শিশু, আগামী দিনে তোমরাই দেশের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতিকে লালকার্ড দেখিয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজকার্ড দেখিয়ে গ্রহণ করতে হবে। নিয়মিত পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ এ বিষয়ে সন্তানদের সহযোগিতা করতে অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি