Author
১১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের দুই স্বজন যমজ ভাই-বোন জিয়াদ নূর ও সামিহা বিনতে মাসুদ এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাদের একজনের ইঞ্জিনিয়ার, অন্যজন হতে চায় চিকিৎসক।

জিয়াদ নূর রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়। তার যমজ বোন সামিহা বিনতে মাসুদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। তার স্বপ্ন চিকিৎসক হওয়ার। জিয়াদ ও সামিহা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া কামনা করেছে।

তাদের বাবা মো. মাসুদ উদ্দিন দেশের একটি স্বনামধন্য ওষুধ কোম্পানিতে কর্মরত। মা শাহানুরী পারভীন একজন গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছে যমজ ভাই-বোন। প্রাথমিক পর্যায়ে উত্তরা লাইফ প্রিপারেটরি স্কুলে পড়াশোনার সময় তারা দুজনই প্রথম স্থান অর্জন করে নিজেদের শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে।

তাদের বড় বোন সারা বিনতে মাসুদও শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় তিনি দেশসেরা শিক্ষার্থী হিসেবে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

জিয়াদ ও সামিহার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর গ্রামে।

শিক্ষার প্রসারে তাদের পরিবারটিরও রয়েছে দীর্ঘদিনের অবদান। তাদের দাদা গোলাম হোসেন গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৭০ সালে চরজিথর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পাশাপাশি একই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

পরবর্তীতে গোলাম হোসেনের ছেলে মিজবাহ উদ্দিন ২০১৫ সালে চরজিথর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করেন। বর্তমানে চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজটি ঈশ্বরগঞ্জ উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ