Author
১২ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে পশু-মৎস্য খাদ্য বিক্রেতা ৫ ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বাজারে অভিযান চালিয়ে মৎস্য ও পশুখাদ্য বিক্রির পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আঠারোবাড়ি রায়বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধের প্রমাণ পাওয়ায় পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডের অর্থ আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আঠারোবাড়ি রায়বাজারের ভুসি মহলের দুলাল এন্টারপ্রাইজের আবুল হোসেন (৬০), বিসমিল্লাহ স্টোরের খাইরুল ইসলাম (২৫), হাওয়া স্টোরের জাহাঙ্গীর (৪৫), বিসমিল্লাহ স্টোরের মাইজুল (৪০) এবং মুন্সি এন্টারপ্রাইজের কামরুল হাসান (৩৬)। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান গণমাধ্যমকে বলেন, মৎস্য ও পশুখাদ্যের মান ও বৈধতা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধের প্রমাণ পাওয়ায় পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি