Author
১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি, ধর্ষণ মামলার এক আসামি এবং ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১৪। সোমবার (১০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ সদর কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালি থানার আকুয়া বোর্ডঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোতোয়ালি থানায় দায়ের করা চুরি ও চাঁদাবাজির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাইনুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, একই এলাকায় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাইফুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়।

এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার বাঘের বাজার-সাফারি পার্ক রোড এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাব-১-এর সিপিএসসি, পোড়াবাড়ীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেত্রকোণা সদর থানায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. চন্দন মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ওই মামলাটি গত ২২ জুলাই নেত্রকোণা সদর থানায় দায়ের করা হয় এবং এতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সড়কের পাশে স্মৃতিসৌধের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় মাদক বিক্রির অভিযোগে আরাফাত রহমান নির্ঝর (২০) নামে এক তরুণকে আটক করা হয় বলে জানায় র‌্যাব। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে ৫১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়