Author
১৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে অবৈধ বালু পরিবহনে দুই ট্রলার মালিকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে বালু পরিবহন ও বিক্রির দায়ে দুই ট্রলার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে বালু কেনার দায়ে এক মহাজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার টেংগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মো. সাহেদ আলীর ছেলে মো. কিবরিয়া (৪০) এবং রসুলপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. শহীদ (৩০)। তাঁরা বালুবোঝাই দুটি ট্রলারের মালিক।

এ ছাড়া অবৈধভাবে বালু কেনার দায়ে মোহনগঞ্জের বামেরচর এলাকার মিয়া হোসেনের ছেলে মো. মানিককে (৪৯) এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, অবৈধভাবে বালু বিক্রির তথ্যের ভিত্তিতে টেংগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই ট্রলারের মালিকরা বালু কেনা ও পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, একই অভিযানে অবৈধভাবে বালু কেনার দায়ে এক মহাজনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি