ময়মনসিংহের তারাকান্দায় মাদক সেবনের দায়ে মো. হিমেল মিয়া (৩২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত হিমেল মিয়া ওই এলাকার আব্দুল হেলিমের ছেলে।
অভিযানে তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পালসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবককে আইন অনুযায়ী কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন