Author
১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর যমুনা ট্রেনটি আটকে দেন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এরপর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে গত ১০ থেকে ১২ দিন ধরে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গুরুত্বপূর্ণ এই স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতি চালু হলে মশাখালীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে যমুনা ট্রেনটি মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নেন। এতে ট্রেনটি আটকা পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। বুধবার সকালেও তাঁরা ট্রেনটি আটকে রাখেন। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার