Author
১৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) গঠিত হওয়ার পর ভবন ও ইমারতের নকশা অনুমোদন এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণে উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ কাজের দ্বিমুখী জটিলতা এড়াতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে (মসিক) উন্নয়ন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে নির্দেশনা জারি করা হয়।

সোমবার (১০ আগষ্ট) বিকালে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত পৃথক দুইটি চিঠিতে এই নির্দেশনা জারির সত্যতা নিশ্চিত করেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এর আগে গত ৬ আগষ্ট স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এবং বিগত ২১ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রশাসন শাখার সিনিয়র সহকারি সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

এর মধ্যে আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত পত্রে বলা হয়- কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, বরিশাল এবং রংপুরকে একটি পরিকল্পিত, আধুনিক ও আকর্ষণীয় নগরী হিসেবে গড়ে তোলার স্বার্থে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ গেজেট আকারে প্রকাশিত হয়। উক্ত আইনসমূহের ৪ ধারাবলে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে এবং সরকার কর্তৃক নবসৃষ্ট উন্নয়ন কর্তৃপক্ষসমূহে চেয়ারম্যান ও কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পূর্বে ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ নির্মাণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত হতো। আইন দ্বারা উন্নয়ন কর্তৃপক্ষসমূহ গঠিত হওয়ায় আইন মোতাবেক ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ আইনানুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষসমূহের দায়িত্ব পালনে সহযোগিতা করতে এবং ইতোপূর্বে অনুমোদিত ইমারতের নকশার তালিকা ও সংশ্লিষ্ট তথ্যাদি উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর হস্থান্তরের বিষয়ে সিটি কর্পোরেশনসমূহকে স্থানীয় সরকার বিভাগ হতে নির্দেশনা প্রদান করা প্রয়োজন। এমতাবস্থায়, আইন দ্বারা উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ায় আইন মোতাবেক ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ আইনানুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষসমূহের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করতে এবং ইতোপূর্বে অনুমোদিত ইমারতের নকশার তালিকা ও সংশ্লিষ্ট তথ্যাদি উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর হস্থান্তরের বিষয়ে সিটি কর্পোরেশনসমূহকে স্থানীয় সরকার বিভাগ হতে পত্র মারফত প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করা হলো।

পরবর্তীতে এই চিঠির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ গেজেট আকারে প্রকাশিত হয়। উক্ত আইনসমূহের ৪ ধারাবলে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। ইমারত নির্মাণের নকশা অনুমোদনে উন্নয়ন কর্তৃপক্ষসমূহের দায়িত্ব পালনে সহযোগিতা প্রদান সংক্রান্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রটি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে এসাথে প্রেরণ করা হলো।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবির সমালোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

ড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

তারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমার

কলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

শেরপুরে বন্যহাতি সুরক্ষায় সচেতনামুলক র‌্যালি

চোখে না দেখেও এসএসসি পাস রুবিনার, স্বপ্ন শিক্ষক হওয়ার

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

ময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

হালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

১০

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

১১

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

১২

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার

১৩

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

১৪

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

১৫

যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ

১৬

তারাকান্দায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

১৭

মোহনগঞ্জে অবৈধ বালু পরিবহনে দুই ট্রলার মালিকের কারাদণ্ড

১৮

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

২০
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলইপাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবির সমালোচনায় প্রতিমন্ত্রী নুরুল হকড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমানতারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমারকলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপ্তশেরপুরে বন্যহাতি সুরক্ষায় সচেতনামুলক র‌্যালিচোখে না দেখেও এসএসসি পাস রুবিনার, স্বপ্ন শিক্ষক হওয়ারভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহারহালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ