Author
১৩ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রায় দুই মাস ধরে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কাকনী ইউনিয়নের দোগাছি গ্রামের প্রায় ১ হাজার ৫০০ গ্রাহক। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দোগাছি গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমারটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস আগে বিকল হয়ে যায়। বিষয়টি ফুলপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। এতে দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।

বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। মোবাইল ফোন ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে। এতে অনেক পরিবারকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেও দ্রুত ব্যবস্থা পাওয়া যায়নি। বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

দোগাছি গ্রামের একাধিক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যায় তাঁরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে প্রচণ্ড গরমের সময়ে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত ট্রান্সফরমারটি মেরামত বা নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে ফুলপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, আগামী সপ্তাহের মধ্যে ট্রান্সফরমারটি সচল করা হবে।

দীর্ঘদিনের এ বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ময়মনসিংহ জেলা প্রশাসন ও তারাকান্দা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ