Author
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার সন্ধ্যার দিকে স্টেশন রোডের সাহাবাড়ীর সামনের পুকুরপাড়ে অবস্থিত একটি টিনশেড মার্কেটে এ ঘটনা ঘটে।

গফরগাঁও ফায়ার সার্ভিস ও দোকান মালিকদের সূত্রে জানা যায়, পণ্ডিতপাড়ার জনি বেডিং স্টোরের তুলার গুদামে তুলা প্রক্রিয়াজাত করার মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় শর্টসার্কিট থেকে ফুলকি তুলায় পড়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের রনি ফোম, তাশারফ ওয়েল্ডিং, রঞ্জন কর্মকার ও বাঞ্ছারামের মাটির হাঁড়ি-পাতিলের দোকানে।

খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত তুলার দোকানের মালিক আলমগীর কবির, সোহেল ও রনি গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ