Author
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ইউএনও সানজিদা চৌধুরী বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় হলে কেন্দুয়ার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব।

তিনি কেন্দুয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ও সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁঞা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সম্মানিত সদস্য মো. মজিবুর রহমান কিবরিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় কেন্দুয়ার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ