Author
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, টিনের ঘর ও আসবাবপত্রসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে অল্প সময়ের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

কলমাকান্দা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ও ফারুক রয়েছেন। এ ঘটনায় মোট ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে দোকানগুলোর মালামাল, টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে সর্বস্ব হারিয়ে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন বলে জানান স্থানীয়রা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১০

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১১

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১২

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৩

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৪

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৫

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৬

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৭

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

১৮

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৯

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

২০
শিরোনামঃ