দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট ও দশভূজা বাড়ি মন্দির কমিটির আয়োজনে দশভূজা বাড়ি মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিপিবির নেতা ডা. দিবালোক সিংহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শুভেন্দু সরকার পিন্টু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দেবনাথ, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুরঞ্জন পণ্ডিত, সাধারণ সম্পাদক অসীম সাহা, পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সুবল দে, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ এবং কালী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়সহ অনেকে।
হিন্দু পুরাণ অনুসারে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তির প্রভাব থেকে সত্য, সুন্দর ও পবিত্রতাকে রক্ষার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
মঙ্গল শোভাযাত্রা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন