Author
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধে কৃষক পরিবার ‘একঘরে’

মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় মসজিদের জন্য জমি না দেওয়াকে কেন্দ্র করে কৃষক মো. আইয়ুব আলী ও তাঁর পরিবারকে সামাজিকভাবে ‘একঘরে’ করে রাখার অভিযোগ উঠেছে। প্রায় এক মাস ধরে তাঁদের সঙ্গে স্থানীয়দের একটি অংশ কথা বলছেন না এবং বাড়িতে যাতায়াতও বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে ফসল নিয়ে যাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন আইয়ুব আলী।

আইয়ুব আলী উপজেলার নরকোনা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করে কৃষিকাজ করে আসছেন। বড় মেয়ের বিয়ের পর বর্তমানে স্ত্রী হাসিনা খাতুন ও সাড়ে পাঁচ বছরের ছেলে রায়হান আলীকে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি বাড়ির পাশে ৩ দশমিক ২৫ শতাংশ জমি নিয়ে স্থানীয় সমাজের কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয় বলে জানান তিনি।

আইয়ুব আলীর অভিযোগ, স্থানীয় কয়েকজন ওই জমিটি মসজিদের জন্য কেনার বিষয়ে তাঁকে চাপ দেন। তবে তিনি আগের মালিক পারভীন আক্তারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করেন। পরে এ বিষয়টি নিয়ে সামাজিক বৈঠক হয় এবং সেখানে তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, এরপর থেকে স্থানীয়দের অনেকে তাঁদের সঙ্গে কথা বলছেন না। কেউ তাঁদের সঙ্গে কথা বললে তাকেও সামাজিকভাবে একঘরে করার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আত্মীয়স্বজন বাড়িতে এলে তাঁদেরও চলে যেতে বলা হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া তাঁর ফসলি জমিতে চাষাবাদে বাধা এবং দলবদ্ধভাবে ফসল নিয়ে যাওয়ার অভিযোগও করেন আইয়ুব আলী।

আইয়ুব আলীর স্ত্রী হাসিনা খাতুন গণমাধ্যমকে বলেন, তাঁদের বাড়ির পাশ দিয়ে মসজিদ ও রাস্তা রয়েছে, এরপর তাঁদের বাড়ি এবং তার পাশে বিরোধপূর্ণ জমিটি। তাঁরা বৈধভাবে জমিটি কিনেছেন বলে দাবি করে তিনি বলেন, পরে জানতে পারেন জমিটি মসজিদের জন্য ছেড়ে দেওয়ার দাবি রয়েছে। এতে রাজি না হওয়ায় তাঁদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হাসিনা খাতুন আরও বলেন, প্রতিবেশীদের অনেকে তাঁদের সঙ্গে কথা বলেন না এবং বাড়িতেও আসেন না। প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে তাঁরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

তবে স্থানীয় নরকোনা মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম মোহাম্মদ তাহেরসহ সমাজের কয়েকজন সদস্যের দাবি, মসজিদের জন্য জমি কেনাকে কেন্দ্র করেই সামাজিক বৈঠক হয়েছিল। তাঁদের ভাষ্য, বিষয়টি ব্যক্তিগত বিরোধ নয়; মসজিদ ও সমাজের স্বার্থে জমি নিয়ে আলোচনার মধ্য থেকেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাজের সবার সিদ্ধান্তে আইয়ুব আলী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে বলেও তাঁরা জানান।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইয়ুব আলীর লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করেছে। বাড়ির পাশের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর পরিবারের বিরোধের সৃষ্টি হয়েছে এবং একপর্যায়ে সামাজিকভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

বাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাত

শেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবার

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’

অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

নেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারে

লাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিও

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

১০

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

১১

২১ দিন ধরে একঘরে ২০ সদস্যের পরিবার ।। কেউ যোগাযোগ করলেই ১০ হাজার টাকা জরিমানা

১২

ছেলে হত্যাকারীদের বিচার চাইলেন মা, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি!

১৩

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কুপিয়ে জখম করলেন স্বামী

১৪

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিধবা

১৫

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন ২ লাখ টাকা পচে টুকরো টুকরো

১৬

‌‘এয়ারপোর্টে আইসো’ ছেলের শেষ ফোন, এখন মরদেহের অপেক্ষায় বাবা

১৭

ভাবিকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড, কারাগারেই মৃত্যু আজহারুলের

১৮

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

বাকৃবি শিক্ষার্থীর উদ্যোগ ।। এক ওয়েবসাইটেই মিলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব তথ্য

২০
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভীবাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাতশেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবারসৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগআধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেননেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারেলাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিওবাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার