Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার মিঠামইনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জয়ন্ত মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৬) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত মন্ডল দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে এবং হাফিজা আক্তার একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত ও হাফিজা। গোসলের এক পর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পানিতে ডুবে যায়।

কিছুক্ষণ পর শিশু দু’টিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে জয়ন্তের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে হাফিজা আক্তারকে ভাসতে দেখেন। পরে কিছু দূরে জয়ন্তকেও পানিতে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত ২ শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বাসস’কে বলেন, পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থী

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ

৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদ

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ হারালেন নান্দাইলের মামুন

ধোবাউড়ায় আবাসিক এলাকায় স-মিল স্থাপনের অভিযোগ

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

১০

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

১২

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

১৩

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

১৪

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৫

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৬

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

১৭

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

১৮

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১৯

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

২০
শিরোনামঃ
হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকাকিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থীকিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তারকোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্তকিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুতাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদচাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ হারালেন নান্দাইলের মামুনধোবাউড়ায় আবাসিক এলাকায় স-মিল স্থাপনের অভিযোগবেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার