Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক, চোরাই মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইগাতীতে মাহিন্দ্র উল্টে চালক নিহত

শেরপুরে আগামী তিন মাসের সারের মজুদ রয়েছে: জেলা প্রশাসক

শেরপুরে অনিয়মের অভিযোগে ২ সার ব্যবসায়ীকে জরিমানা

ধর্ষণ মামলার বাদীকে মারধরের অভিযোগ আসামিপক্ষের বিরুদ্ধে

নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ

নেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া ব্লক ফেরত দিয়ে গেলেন স্থানীয়রা

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকা

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থী

১১

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১২

কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত

১৩

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১৪

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ

১৫

৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদ

১৬

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ হারালেন নান্দাইলের মামুন

১৭

ধোবাউড়ায় আবাসিক এলাকায় স-মিল স্থাপনের অভিযোগ

১৮

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

১৯

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাঝিনাইগাতীতে মাহিন্দ্র উল্টে চালক নিহতশেরপুরে আগামী তিন মাসের সারের মজুদ রয়েছে: জেলা প্রশাসকশেরপুরে অনিয়মের অভিযোগে ২ সার ব্যবসায়ীকে জরিমানাধর্ষণ মামলার বাদীকে মারধরের অভিযোগ আসামিপক্ষের বিরুদ্ধেনালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবিশেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দনেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া ব্লক ফেরত দিয়ে গেলেন স্থানীয়রাডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতারহারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকা