Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সাধারণ ও অসহায় রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল এই চক্রটি। জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযানে হাসপাতাল এলাকায় স্বস্তি নেমে এসেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ দুটি সরকারি হাসপাতালে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল হাসপাতাল এলাকা থেকে প্রাথমিকভাবে ৩২ জনকে আটক করে। পরবর্তীতে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে এই চক্রের সক্রিয় ১৭ সদস্যকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় রয়েছে বলে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল। তথ্যের সত্যতা যাচাইয়ের পর সুনির্দিষ্ট তালিকা তৈরি করে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া এই চক্রের সদস্যরা মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করত। উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং রোগীদের হয়রানি বন্ধ করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ

নেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া ব্লক ফেরত দিয়ে গেলেন স্থানীয়রা

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থী

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ

১০

৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদ

১১

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ হারালেন নান্দাইলের মামুন

১২

ধোবাউড়ায় আবাসিক এলাকায় স-মিল স্থাপনের অভিযোগ

১৩

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

১৪

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

১৫

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

১৬

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

১৭

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

১৮

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৯

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

২০
শিরোনামঃ
নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবিশেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দনেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া ব্লক ফেরত দিয়ে গেলেন স্থানীয়রাডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতারহারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকাকিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থীকিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তারকোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্তকিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুতাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ