Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে তালগাছের নিচে পড়ে থাকা তাল কুড়াতে যাওয়ার কথা ছিল আব্দুল মালেকের। বুধবার সকালে তার ছেলে সুজন বাড়ির আশপাশে বাবাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে বাবার লাশ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. আকরাম বলেন, আমার চাচা দুই দিন আগে তাল কুড়াতে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন। আজ সকালে তার ছেলে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে লাশ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ

৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদ

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ হারালেন নান্দাইলের মামুন

ধোবাউড়ায় আবাসিক এলাকায় স-মিল স্থাপনের অভিযোগ

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১০

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১১

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

১২

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

১৩

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১৪

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১৫

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১৬

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৭

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৮

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৯

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

২০
শিরোনামঃ