Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সীমান্তে বন্য হাতির তাণ্ডবে ধানক্ষেত বিনষ্ট

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের আইলাতলী গ্রামে রাতের অন্ধকারে লোকালয়ে হানা দিয়ে ধানক্ষেত বিনষ্ট করেছে বন্য হাতিরপাল। হামলায় মুহূর্তে তছনছ হয়েছে অসংখ্য প্রান্তিক ও গরিব কৃষকের কষ্টার্জিত সোনালি ফসল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে একপাল বুনো হাতি ফসলের জমিতে এ তাণ্ডব চালায়।

চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন আইলাতলী গ্রামের কৃষকরা। এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করা এই প্রান্তিক চাষিরা চরম ক্ষতির মুখে পড়ে এখন ঋণের বোঝা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

রাসেল আহামেদ জানান, বন্য হাতির আক্রমনের ফলে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। হাতির ভয়ে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে রাতভর পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীকে। স্থানীয় প্রশাসন দেখেও না ভান করে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, সীমান্ত এলাকায় বেপরোয়া বন্য হাতির লোকালয়ে প্রবেশ স্থায়ীভাবে রোধ করতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে দ্রুত ও কার্যকরের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের তালিকা তৈরি করে তাদের অবিলম্বে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা জোর দাবি জানান।

এ সম্পর্কে জানতে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের সরকারি মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সীমান্তে বন্য হাতির তাণ্ডবে ধানক্ষেত বিনষ্ট

নকলায় পাখি শিকারের সরঞ্জামসহ ১০ বক উদ্ধার

শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইগাতীতে মাহিন্দ্র উল্টে চালক নিহত

শেরপুরে আগামী তিন মাসের সারের মজুদ রয়েছে: জেলা প্রশাসক

শেরপুরে অনিয়মের অভিযোগে ২ সার ব্যবসায়ীকে জরিমানা

ধর্ষণ মামলার বাদীকে মারধরের অভিযোগ আসামিপক্ষের বিরুদ্ধে

নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ

নেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া ব্লক ফেরত দিয়ে গেলেন স্থানীয়রা

১০

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকির মুখে কিশোরগঞ্জে হাওরাঞ্চলের জীবিকা

১২

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থী

১৩

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৪

কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত

১৫

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১৬

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর পুকুরে মিলল লাশ

১৭

৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদ

১৮

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ হারালেন নান্দাইলের মামুন

১৯

ধোবাউড়ায় আবাসিক এলাকায় স-মিল স্থাপনের অভিযোগ

২০
শিরোনামঃ