ঈশ্বরগঞ্জ সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহমতুল্লাহ রতন (৪৮) উপজেলার মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি চর শংকর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশের দাবি, রহমতুল্লাহ রতন বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠনের পদধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন