Author
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশ কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বড় কোম্পানিগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় কিশোরগঞ্জের ক্ষুদ্র বেকারি শিল্প চরম সংকটে পড়েছে। জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির নেতৃবৃন্দ।

ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বেকারি শিল্পের প্রধান কাঁচামালের দামও বেড়েছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে জেলার অনেক ক্ষুদ্র বেকারি বন্ধ হয়ে যেতে পারে। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় বক্তারা বেকারি শিল্পের প্রধান কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রাখা ও ভর্তুকি মূল্যে সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের বিল বাণিজ্যিক হারের পরিবর্তে শিল্পহারে নির্ধারণ, ক্ষুদ্র বেকারি মালিকদের সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান, বিএসটিআই লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্সের প্রক্রিয়া সহজীকরণ এবং হয়রানি বন্ধের দাবি করেন তারা।

এ ছাড়া বৃহৎ কোম্পানির সঙ্গে অসম প্রতিযোগিতা থেকে ক্ষুদ্র বেকারিগুলোকে রক্ষায় সরকারি প্রণোদনা প্যাকেজ ঘোষণারও দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও উপদেষ্টা সমরেশ চন্দ্র দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে জমা দেন। সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশীয় ক্ষুদ্র বেকারি শিল্প ও এর সঙ্গে জড়িত হাজারো শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ