ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরা আজমপুরের একটি বাসা থেকে ছয়জন এবং ভালুকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ (৩২), সহসভাপতি সাখাওয়াত হোসেন (৩১), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান (৩০), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ (২৮), উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া (৩০), সাকিব শাহান কাউছার (২০), মেহেদী হাসান (১৯) এবং ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা রাহাতুল ইসলাম ইশান (২৬)।
ওসি আরও জানান, ভালুকা থেকে গ্রেপ্তার কাউছার ও মেহেদী হাসানকে দ্রুত বিচার আইনের মামলায় ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন