Tawfik
২২ অক্টোবর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) এসআরবি-১৪, ময়মনসিংহের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার অন্যতম সন্দেহভাজন আসামি প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহত সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন ‘রূপসী বাংলা’র স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সীমান্ত এলাকার বিভিন্ন অনিয়ম ও নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় একটি মনোহারি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন আলিফ। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। ১৬ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ২৩। সংবাদ বিজ্ঞপ্তিতে মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়েরের কথা উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১৪ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কার্যক্রম চলছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অন্য সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ