Tawfik
২২ অক্টোবর ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

বিয়ের ছয় দিনের মাথায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লিমা আক্তার (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

লিমার পরিবারের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে দেওয়া জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

 

নিহত লিমা হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পারিবারিকভাবে একরামুল হকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর গত রোববার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান লিমা। মঙ্গলবার বিকেলে স্বামীর বাড়িতে ফেরেন তিনি। এ সময় বাবার বাড়ি থেকে দেওয়া বিভিন্ন জিনিসপত্র নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের অসন্তোষের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় বলে জানা গেছে।

লিমার স্বজনদের ভাষ্য, রাত আনুমানিক ৩টার দিকে তার ভগ্নিপতিকে ফোন করে অসুস্থতার কথা জানান একরামুল। পরে ভোররাত ৪টার দিকে শ্বশুরবাড়ির লোকজন লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

লিমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ রহমান বলেন, নববধূকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

লিমার স্বজনদের অভিযোগ, বাবার বাড়ি থেকে দেওয়া জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বামী একরামুল হক। তার দাবি, রাতে ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে জেগে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে বাইরে গিয়ে পাশের একটি সেমিপাকা ঘরের বাইরের সানশেডে ওড়না দিয়ে স্ত্রীর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি নিজেই তাকে সেখান থেকে নামিয়ে ভাইকে বিষয়টি জানান।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, নববধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী একরামুল হক ও শাশুড়ি ফরিদা বেগমকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুরের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ