Tawfik
২২ অক্টোবর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সন্ধ্যায় প্রাঙ্গনকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আলিমুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নেত্রকোনা আদালতের পরিদর্শক-২ মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেপ্তার করে এসআরবি-১৪।

 

গ্রেপ্তার প্রাঙ্গন দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারির মোড়ের বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে। প্রাঙ্গন দুর্গাপুরের শীর্ষ সন্ত্রাসী শুটার শামীমের ভাগনে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার প্রাঙ্গন এলাকায় ‘শুটার শামীম’ নামে পরিচিত এক ব্যক্তির ভাগনে। শুটার শামীমের বিরুদ্ধে থানায় অন্তত তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

 

এসআরবি সূত্র জানায়, সাংবাদিক আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

অভিযানের বিষয়ে এসআরবি-১৪ ময়মনসিংহের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ঘটনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে গ্রেপ্তার প্রাঙ্গনকে এই ঘটনার অন্যতম আসামি হিসেবে ধরে নেওয়া যায়।

১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারের তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ।

হত্যাকাণ্ডের পরদিন ১৬ অক্টোবর আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এ মামলায় ১৮ অক্টোবর অপূর্ব (২২) নামে সন্দেহভাজন আরেক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে অপূর্ব চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন দুই তরুণকে গ্রেপ্তার করা হলো।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ