Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে ভাঙা কালভার্ট: ঝুঁকি নিয়ে চলছে ৬ গ্রামের মানুষ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যার পানির স্রোতে রাস্তার ওপর নির্মিত একটি কালভার্টের একাংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ছয় গ্রামের মানুষ। দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও কালভার্টটি মেরামতের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের কাজির চর গ্রামের সড়কের ওপর অবস্থিত কালভার্টটির একাংশ বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে পাশের একটি পুকুরে ধসে পড়ে। এতে কালভার্টটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙনের পরিমাণ দিন দিন বাড়তে থাকায় যেকোনো মুহূর্তে পুরো কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, হেরুয়া বালুরঘাট, হেরুয়া তালুকপাড়া, পাঁচব্রিজ, কাজির চরসহ আশপাশের ছয় গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের পাশাপাশি কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হেরুয়া বালুরঘাট এলাকার বাসিন্দা দুদু মিয়া বলেন, অটোরিকশায় করে কালভার্ট পার হওয়ার সময় সব সময় আতঙ্কে থাকতে হয়। মনে হয়, এই বুঝি কালভার্টটি ভেঙে পড়ল। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কাজির চর’-এর সভাপতি আব্দুল আজিজ এবং হালগড়া গ্রামের রাফিদুল হক ও শাহিন মিয়া বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। কালভার্টের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যায় পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান তাঁরা।

খড়িয়া কাজির চর বিএম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান আঙুর বলেন, এই সড়ক দিয়ে লংগড়পাড়া, পাঁচব্রিজ মোড়, যোগিনীমুড়া, আখের মামুদ বাজারসহ শেরপুর শহরে যাতায়াত করা হয়। দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগ এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, প্রতিদিন শতাধিক অটোরিকশা, ভটভটি, সাইকেল ও মোটরসাইকেল এ কালভার্ট দিয়ে চলাচল করে। ভাঙন বাড়তে থাকায় যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধান, সারসহ প্রয়োজনীয় কৃষিপণ্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মশিউর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, কালভার্টটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। এ-সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে আশ্বাসের বাস্তবায়ন করে দ্রুত কালভার্টটি সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস

১

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী

৩

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী

৪

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

৫

কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত

৮

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

৯

ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

১০

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

১১

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

১২

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

১৩

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

১৪

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শেষ ধাপের প্রশিক্ষণ উদ্বোধন

১৫

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

১৬

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

১৭

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

১৮

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তহবিলে জমা ১৩৩ কোটি

১৯

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০
শিরোনামঃ
❮দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস❮এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার❮জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী❮২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী❮‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’❮কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ❮এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার❮ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত❮পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি❮ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে