Admin
৫ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে রেল ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় রূপচাঁন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রূপচাঁন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার খিডিল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভাসমান শ্রমিক গফরগাঁওয়ে কাজ করতে আসেন। তারা দিনের বেলা কাজ শেষে রেলস্টেশনে রাত্রিযাপন করেন। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাইট ইঞ্জিন গফরগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় রূপচাঁন গুরুতর আহত হন। জিআরপি ফাঁড়ি পুলিশ সংশ্লিষ্টদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী দুঃখজনক ঘটনা উল্লেখ করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

১

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

২

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৩

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৪

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৫

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৬

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৭

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৮

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

৯

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১০

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১১

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১২

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৩

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৪

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৫

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৬

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৭

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

১৮

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১৯

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২০
শিরোনামঃ