Tawfik
২২ অক্টোবর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাপরাইল আবু বক্কর বিশ্বাস মকসেদ আলী কলেজে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মরহুম অধ্যাপক ইউসুফ স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বক্ষব্যাধি, মেডিসিন ও চক্ষুরোগ বিষয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রাশেদ খাঁন ক্যাম্পের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রাশেদ খাঁন বলেন, আজ থেকে নিয়ামতপুর ইউনিয়ন মাদকমুক্ত ঘোষণা করা হলো। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাদাবাজি সমাজ ও এলাকার উন্নয়নের অন্যতম বাধা। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হলে এলাকার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পান, সে ক্ষেত্রে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কলেজের অধ্যক্ষ মো. মশিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, অধ্যাপক আব্দুল মজিদ, ইলিয়াস রহমান মিঠু, হাফিজুর রহমান, মাহবুবুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মরহুম অধ্যাপক ইউসুফ স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বক্ষব্যাধি, মেডিসিন ও চক্ষুরোগ বিষয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগের ফলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ